ঢাকা বোর্ডে নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান। আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মো. মাহবুবুর রহমান বিদায়ী চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিকের স্থলাভিষিক্ত হচ্ছেন। আবু বক্কর ছিদ্দিক অবসর–উত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন ১৯ এপ্রিল। এ জন্য তাঁকে আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

নতুন চেয়ারম্যান মাহবুবুর রহমান সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক।