ঢাকা বোর্ডে সেরা ২০-এ ময়মনসিংহের দুটি কলেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বোর্ডের সেরা ২০-এর তালিকায় ময়মনসিংহের দুটি কলেজ রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ও ১৯তম স্থানে রয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ।
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে জানা গেছে, তাদের কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে প্রত্যেকেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এক হাজার ৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে এক হাজার ৩৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৯ দশমিক ৩৩। জিপিএ-৫ পেয়েছেন ৪৪৪ জন শিক্ষার্থী।
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, ‘সবার সম্মিলিত চেষ্টার ফলে এ ফল হয়েছে।’