ঢাকা বোর্ডের সেরা ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৬টিই ঢাকা মহানগরের। এবার প্রথম হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ১০৬ জন। কলেজটির প্রাপ্ত পয়েন্ট ৯৭ দশমিক ৩৪। দ্বিতীয় হয়েছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ (জিপিএ-৫ ৩০৫ জন, প্রাপ্ত পয়েন্ট ৯৩ দশমিক ০৪)। তৃতীয় ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ (জিপিএ-৫ ৫০ জন, প্রাপ্ত পয়েন্ট ৯১)। চতুর্থ ভিকারুননিসা নূন কলেজ (জিপিএ-৫ ৯০৪ জন, প্রাপ্ত পয়েন্ট ৯০ দশমিক ৫৪)। পঞ্চম নটর ডেম কলেজ (জিপিএ-৫ এক হাজার ৭৫৭ জন, প্রাপ্ত পয়েন্ট ৮৯ দশমিক ৮৫)। ষষ্ঠ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ (জিপিএ-৫ ৫০৫ জন, প্রাপ্ত পয়েন্ট ৮৯ দশমিক ৭৩)। সপ্তম টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ (জিপিএ-৫ ৪৪ জন, প্রাপ্ত পয়েন্ট ৮৯ দশমিক ৩২)। অষ্টম ঢাকা সিটি কলেজ (জিপিএ-৫ এক হাজার ৭০৯ জন, প্রাপ্ত পয়েন্ট ৮৮ দশমিক ৫৪)। নবম ঢাকার ন্যাশনাল আইডিয়াল কলেজ (জিপিএ-৫ ৩৯৬ জন, প্রাপ্ত পয়েন্ট ৮৮ দশমিক ৩২)। দশম ঢাকার এস ও এস হারমেইন মেইনার কলেজ (জিপিএ-৫ ৯৪ জন, প্রাপ্ত পয়েন্ট ৮৬ দশমিক ৪৯)। ১১তম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ( জিপিএ-৫ ৮৮০ জন, প্রাপ্ত পয়েন্ট ৮৫ দশমিক ৩৬)। ১২তম হলিক্রস কলেজ (জিপিএ-৫ ৬৫২ জন, প্রাপ্ত পয়েন্ট ৮৫ দশমিক ১৯)। ১৩তম ক্যামব্রিয়ান কলেজ (জিপিএ-৫ ৬৪৬ জন, প্রাপ্ত পয়েন্ট ৮৫ দশমিক ১৩)। ১৪তম ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ (জিপিএ-৫ ৫৪৭ জন, প্রাপ্ত পয়েন্ট ৮৪ দশমিক ৯৩)। ১৫তম ঢাকা কলেজ (জিপিএ ৫-৬৭৫ জন, প্রাপ্ত পয়েন্ট ৮৪ দশমিক ১৬)। ১৬তম ঢাকার শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ (জিপিএ-৫ ২৭২ জন, প্রাপ্ত পয়েন্ট ৮৩ দশমিক ৯৪)। ১৭তম ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ (জিপিএ-৫ ৬৫৩ জন, প্রাপ্ত পয়েন্ট ৮৩ দশমিক ২৯)। ১৮তম ঢাকা কমার্স কলেজ (জিপিএ-৫ এক হাজার ১৫৬ জন, প্রাপ্ত পয়েন্ট ৮২ দশমিক ৯৮)। ১৯তম ঢাকা মহানগরের শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ (জিপিএ-৫ ২০৮ জন, প্রাপ্ত পয়েন্ট ৮২ দশমিক ১৩)। ২০তম ঢাকা মহানগরের আদমজী ক্যান্টনমেন্ট কলেজ (জিপিএ-৫ ৪৭০ জন, প্রাপ্ত পয়েন্ট ৮১ দশমিক ৯৩)।