ঢাকা ব্যাংক ও কিউবি চুক্তি স্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ব্যাংক ও শীর্ষস্থানীয় ওয়্যারলেস ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কিউবির মধ্যে সম্প্রতি দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ এবং কিউবির প্রধান নির্বাহী কর্মকর্তা ডি এস ফায়সাল হায়দার নিজ নিজ পক্ষে চুক্তি দুটি স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।