ঢাকা ব্যাংকের এমডি পদে খোন্দকার ফজলে রশীদকে পুনর্নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ খোন্দকার ফজলে রশীদকে পরবর্তী মেয়াদের জন্য ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পুনর্নিয়োগ দিয়েছে।ফজলে রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করে ১৯৭৮ সালে সোনালী ব্যাংকে তাঁর ব্যাংকিং পেশা শুরু করেন। ৩৪ বছরের এই পেশায় তিনি দেশ ও বিদেশের শীর্ষস্থানীয় পাঁচটি ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে তিনি ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।