প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঢাকা ব্যাংক শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ’ উপলক্ষে ব্যাংকটি সম্প্রতি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতার বিজয়ী ঢাকা-কলম্বো-ঢাকা বিমান টিকিট এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিতব্য একমাত্র টি-২০ ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যে কার্ড ব্যবহার করে এই পুরস্কার জিতে নিয়েছেন মোহাম্মদ ওয়াজিউল্লাহ খোকন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবীব, কার্ড অপারেশনস প্রধান শাহ আজিজুল ইসলাম, ফরেন এক্সচেঞ্জ শাখার ব্যবস্থাপক মোকাররম হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।