ঢাকা ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০১৪ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত ওই সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল হাই সরকার। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান, সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক রেশাদুর রহমান, পরিচালক আবদুল্লাহ আল আহসান, মির্জা ইয়াসির আব্বাস, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব, উপব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোহাম্মদ খান, সাজ্জাদ হোসেন, এমরানুল হকসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানেরা। বিজ্ঞপ্তি।