ঢাকা-ময়মনসিংহসহ আট জেলার ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, গাজীপুর এবং বৃহত্তর ময়মনসিংহের আরও ছয় জেলায় আজ মঙ্গলবার থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে৷

সমস্যা সমাধানে ঢাকা বিভাগীয় কমিশনারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এ ধর্মঘট আজ সন্ধ্যা ছয়টার পর থেকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। সমস্যা সমাধানে ২৯ মে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজউদ্দিন প্রথম আলোকে এসব কথা জানান।

উল্লেখ্য, নেত্রকোনার জেলা প্রশাসককে প্রত্যাহার, পুলিশের চাঁদাবাজি বন্ধসহ কয়েকটি দাবিতে আজ থেকে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল৷