ঢাকা মহানগর আ.লীগের চার থানা ও ছয় ওয়ার্ডের কমিটি ঘোষণা
ঢাকা মহানগর আওয়ামী লীগের চারটি থানা ও ছয়টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে। অঞ্চলগুলোর ত্রিবার্ষিক সম্মেলনে শেষে আজ সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী।
কমিটির সদস্যরা হলেন ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলা; হাজারীবাগ থানার সভাপতি ইলিয়াসুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক সাদেক হামিদ; কলাবাগান থানার সভাপতি নাজমুল করিম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম; নিউমার্কেট থানার সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হানিফ মিয়া; ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি দিলজাহান ভূইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন; ১৫ নম্বর ওয়ার্ডের সভাপতি জাকির হোসেন স্বপন, জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল কবির মুজিব, সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান; ১৬ নম্বর ওয়ার্ডের সভাপতি জামিল হোসেন পলাশ, সাধারণ সম্পাদক মো. সানোয়ার; ১৭ নম্বর ওয়ার্ডের সভাপতি সালাউদ্দিন আহমেদ বারী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান; ১৮ নম্বর ওয়ার্ডের সভাপতি শহিদুল কবির শহিদ, জ্যেষ্ঠ সহসভাপতি সাত্তার মোল্লা, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার; ২২ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আখতার হোসেন ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সজীব।