ঢাকা মহানগর পুলিশে সাত হাজার নতুন পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) ৭ হাজার ১৩৯টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল ডিএমপির ৭ হাজার ১৩৯টি পদের মধ্যে ৮৯টি ক্যাডার কর্মকর্তার পদ স্থায়ীভাবে এবং বাকি ৭ হাজার ৫০টি পদ শর্তসাপেক্ষে অস্থায়ী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। পুলিশের ক্যাডার কর্মকর্তাদের পদের নাম ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনে সংশোধন করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে এই সম্মতিপত্র অর্থ বিভাগে পাঠাতে হবে। গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী অনুমোদিত সারা দেশের ৫০ হাজার পদের সঙ্গে ডিএমপির এই ৭ হাজার ১৩৯টি পদের সমন্বয় করতে হবে। অফিস সহায়ক, বাবুর্চি ও পরিচ্ছন্নতাকর্মীর পদ পুলিশের বাইরের প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দিতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ঢাকা মহানগরীতে বর্তমানে পুলিশের বিভিন্ন পদে প্রায় সাড়ে ২৫ হাজার লোকবল রয়েছে। এর সঙ্গে এই নতুন ৭ হাজার ১৩৯ জন যোগ হবে।