ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক করে ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। ৫৩ সদস্যবিশিষ্ট এ কমিটির সদস্যসচিব করা হয়েছে হাবিব-উন-নবী খান সোহেলকে।

আজ শুক্রবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান।

কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুকে। এ ছাড়া চারজন নেতাকে কমিটির উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। তাঁরা হলেন স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাদেক হোসেন খোকা এবং সদস্যসচিব আবদুস সালাম।

এক মাসের মধ্যে ঢাকা মহানগরের এই আহ্বায়ক কমিটি সব ওয়ার্ড ও থানায় সম্মেলনের মাধ্যমে কমিটি করবে। এর পরবর্তী এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।