ঢাকা মহানগর হাকিমকে আবার জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাস হত্যা মামলায় সাক্ষী ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহকে গতকাল মঙ্গলবার আবার আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেছেন।
এরফান উল্লাহ এ মামলার একাধিক আসামির জবানবন্দি গ্রহণ করায় তাঁকে সাক্ষী করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ তাঁকে জেরা করেন আসামি রফিকুল ইসলামের আইনজীবী খন্দকার মাহতাব হোসেন।
জেরায় আইনজীবী বলেন, এই মামলায় আসামির স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি নেওয়া হয়েছিল, তাতে রাজনৈতিক উদ্দেশ্যে ছিল। জবাবে এরফান উল্লাহ বলেন, ‘এ ধরনের উক্তি সঠিক নয়।’
গতকাল আসামি রফিকুল ও জি এম রাশেদুজ্জামান তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন। আদালত তা নথিভুক্ত করার আদেশ দেন। এ ছাড়া মামলার দুই তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম ও মাহবুবুল ইসলাম আকন্দকে সাক্ষী দেওয়ার জন্য সমন জারি করেছেন আদালত। ২২ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যের দিন ধার্য করা হয়েছে। গত ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ পার্কের সামনে বিশ্বজিৎ দাসকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন ছাত্রলীগের কর্মীরা।