ঢাকা মেঘে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

জ্যৈষ্ঠের মাঝামাঝি এই সময়ে মেঘের সঙ্গে চলছে সূর্যের লড়াই। তাতে পেরে উঠছে না সূর্য। তাই আজ শনিবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। কোথাও হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, দেশের সাতটি বিভাগেই আজ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে সবচেয়ে বেশি ৪৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে মাইজদী কোর্টে।
বৃষ্টির কারণে অস্বস্তিকর গরম থেকে আপাতত নিস্তার মিলেছে। ১০ দিন আগেও দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। বৃষ্টির কারণে তা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।