ঢাকা মেট্রোরেল হবে লাভজনক প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রথম মেট্রোরেল প্রকল্প কলকাতা মেট্রোরেলের পরিকল্পনা, নকশা, নির্মাণ ও ব্যবস্থাপনার অভিজ্ঞতার ভিত্তিতে প্রস্তাবিত ঢাকা মেট্রোরেল হবে একটি লাভজনক প্রকল্প। গতকাল শনিবার রাজধানীতে এক সেমিনারে এক বিশেষজ্ঞ এ কথা বলেছেন। খবর ইউএনবির।ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) তাদের সেমিনারকক্ষে ‘কলকাতা মেট্রো: পরিকল্পনা, নকশা, নির্মাণ এবং ব্যবস্থাপনা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। এতে কলকাতা মেট্রোরেলের সাবেক প্রধান প্রকৌশলী আশুক সেনগুপ্ত বলেন, ‘কলকাতায় বর্তমানে ১৬ কিলোমিটার পাতালরেল আছে। এলিভেটেড এক্সপ্রেস ও ইন্ডিয়ান রেলওয়ের সমন্বয়ে এই রেলপথ কলকাতার গণপরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।সেমিনারে প্রখ্যাত নগর পরিকল্পনাবিদ ও আইইবির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বর্তমান প্রেসিডেন্ট ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল হুদা, সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংকের পরিচালক এম আবদুস সবুর, ভাইস চেয়ারম্যান মুনাজ আহমদে নূর প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন আইইবির প্রকৌশল বিভাগের চেয়ারম্যান কাজী খায়রুল বাশার।