ঢাকা মেডিকেল কলেজ ২-এর যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা মেডিকেল কলেজ ২-এর উদ্বোধন করেছেন। এতে করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের শয্যাসংখ্যা এক হাজার ৭০০ থেকে দুই হাজার ৩০০-তে উন্নীত হলো। যুক্ত হলো অস্থিমজ্জা প্রতিস্থাপন সুবিধাসহ নানা বিশেষায়িত সেবা।

আজ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজ ২। তিনি বলেন, ২০০১ সালের এপ্রিল মাসে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসেছিলেন। পরবর্তী সাত বছরে বিএনপি-জামায়াত জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এর কাজ আর এগোয়নি। এই সরকার আসার পর নতুন করে সম্প্রসারণের কাজ শুরু হয়।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক আওয়ামী লীগ সরকারের সময়ে স্বাস্থ্য খাতে উন্নয়নের বিবরণ দেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবর রহমান ফকির বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিপুলসংখ্যক মানুষ উপকৃত হয়েছে। বিএনপি-জামায়াত জোট সেগুলো বন্ধ করে দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। এ অপরাধ যুদ্ধাপরাধের চেয়েও খারাপ।