ঢাকা মেডিকেল কলেজে দুই দল শ্রমিকের সংঘর্ষে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগে গতকাল মঙ্গলবার দুপুরে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে কলেজের কর্মচারীসহ চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে শাহ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।কলেজ সূত্র জানায়, ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় তলায় ফিজিওলজি বিভাগের বিভিন্ন শ্রেণীকক্ষের ভেতরে কাজ চলছে। বারান্দায় ঠিকাদার রুহুল কুদ্দুস ও আখতারুজ্জামানের অধীনে দুই দল শ্রমিক টাইলস স্থাপনের কাজ করছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিকাদার রুহুল কুদ্দুসের অধীন একজন শ্রমিক তাঁদের চুরি হওয়া একটি ছেনি আখতারুজ্জামানের অধীন অপর একজন শ্রমিকের হাতে দেখতে পান। এ নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ফিজিওলজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই বিভাগে আধঘণ্টা ক্লাস বন্ধ ছিল।