ঢাকা মেডিকেল কলেজের ওপরে আনোয়ার খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল পেশাগত পরীক্ষা ২০১৫-এর ফলাফলে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে পাসের হার এবার সবচেয়ে বেশি, শতকরা ৯৬ দশমিক ৫৫ ভাগ। ঢাকা মেডিকেল কলেজ দ্বিতীয় স্থানে রয়েছে এবং দেশের শীর্ষস্থানীয় এই মেডিকেল কলেজে পাসের হার ৮৩ দশমিক ৬ শতাংশ।
গত বুধবার এই ফল প্রকাশিত হয়। এতে দেখা যায়, ঢাকা মেডিকেলে ১৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জন ফেল করেছেন। আনোয়ার খান মেডিকেলে ৫৮ জনের মধ্যে ফেল করেছেন দুজন।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত ফলাফলে দেখা যায়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পাসের হার ৮১ দশমিক ৬ শতাংশ। ওই মেডিকেলে ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭ জন ফেল করেছেন। চতুর্থ অবস্থানে আছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ, পাসের হার ৬৯ দশমিক ৬৭ ভাগ। ওই কলেজের ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন ফেল করেছেন। গ্রিন লাইফ পঞ্চম স্থান অধিকার করলেও পরীক্ষার্থী মাত্র ১৯ জন, ফেল করেছেন চারজন।