ঢাকা মেডিকেল কলেজের নতুন পরিচালক মিজানুর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। অন্যদিকে এই হাসপাতালের পরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দুটি আদেশ জারি করা হয়েছে। দুজনকেই প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের দুজনকেই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে প্রেষণে থাকা ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর হোসেন মল্লিককে সশস্ত্রবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।