ঢাকা মেডিকেল কলেজের সামনে কিশোরীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান রাত ১টার দিকে প্রথম আলোকে জানান, একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে একটি শিশু ও ওই কিশোরীকে নিয়ে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আসেন এক ব্যক্তি। হাসপাতালের ফটকের সামনে আসার পর তিনি শিশুটিকে নিয়ে নেমে যান এবং অটোরিকশার চালককে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। চালক বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর খেয়াল করেন গাড়িতে থাকা কিশোরীর মুখ থেকে ফেনা বের হচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক কিশোরীটিকে মৃত বলে ঘোষণা করেন। ওসি বলেন, তিনি ঘটনাস্থলেই ছিলেন।