ঢাকা মেডিকেল থেকে শিশু চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক শিশু চুরি হয়েছে। গতকাল সোমবার দুপুরে এক নারী শিশুটিকে চুরি করে নিয়ে যায়। সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে গেছেন গৃহবধূ সালমা আক্তার (৩০)।হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা নতুন রাস্তার সামসুদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন লেদমিস্ত্রি নোমান মিয়া ও তাঁর স্ত্রী সালমা আক্তার। রোববার দুপুরে সালমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই দিন ভোরে সালমা একটি পুত্রসন্তান জন্ম দেন। সোমবার সকালে এক নারী শিশুটিকে রোদে নেওয়ার কথা বলে বাইরে গিয়ে আর ফিরে আসেনি। গত রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, হাসপাতালের ওয়ার্ডমাস্টার একটি সাধারণ ডায়েরি করেছেন।