ঢাকা মেডিকেলে ই-রিচার্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল ফোনে টাকা রিচার্জ করার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুটি ই-রিচার্জ মেশিন বসানো হয়েছে। মেশিন দুটির একটি বসানো হয়েছে হাসপাতালের জরুরি বিভাগে, অন্যটি নতুন ভবনের নিচতলায়। মেশিন দুটি বসানোর সুফল পাচ্ছেন হাসপাতালে আসা রোগীর স্বজনেরা। ২৪ ঘণ্টা তাঁরা মোবাইলে টাকা রিচার্জ করতে পারছেন। ই-রিচার্জ মেশিনে পাঁচটি মোবাইল অপারেটরে টাকা রিচার্জ করা যাচ্ছে। এগুলো হলো গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটক ও বাংলালিংক। টাকা রিচার্জের পরিমাণ ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা। নিয়ম হলো, ফোনে যত টাকা রিচার্জ করতে চান, মেশিনে সেই টাকার সমপরিমাণ একটি নোট দিতে হবে। তবে এসব নোটের কোনো খুচরা টাকা মিলবে না।