ঢাকা মেডিকেলে একসঙ্গে চার শিশুর জন্ম দিলেন এক মা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চার সন্তান জন্ম দিয়েছেন কিশোরগঞ্জের পিংকী বেগম নামের এক গৃহবধূ। রোববার দুপুর আড়াইটার দিকে চার শিশু জন্মগ্রহণ করে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘চার শিশুর মা সুস্থ আছেন। তবে শিশুরা সাত মাসে জন্ম নেওয়ায় কিছুটা সমস্যা রয়েছে। তাদের ওজন তুলনামূলক কম। চার শিশু এখন হাসপাতালের নবজাতক ইউনিটে রয়েছে।’
শিশুদের বাবা সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান তিনি। রোববার দুপুরে তাঁর স্ত্রী চারটি সন্তান জন্ম দেন।
সিরাজুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। রাজধানীর বাড্ডা এলাকায় তিনি সস্ত্রীক বসবাস করেন। তাঁদের চার বছর বয়সী একটি সন্তান রয়েছে।