ঢাকা মেডিকেলে কারাবন্দীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা আশরাফ শেখ (৮২) গতকাল সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির বলেছেন, জাহাঙ্গীর শেখ অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য গতকাল দুপুরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত আশরাফ শেখের বাড়ি খুলনার বটিয়াঘাটায়। তাঁকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছিল। নিজস্ব প্রতিবেদক