ঢাকা মেডিকেলে তরুণী ধর্ষণের মামলায় একজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী ধর্ষণের ঘটনায় আটক আতিকুল ইসলামকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার আতিকুলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরী চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, মাইগ্রেনের ব্যথা নিয়ে ওই তরুণী গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেলে গেলে আনসার সদস্যরা তাঁকে ধর্ষণ করেন। তাঁকে মেডিকেলের গাইনি বিভাগে এবং গত রোববার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় আনসার সদস্য আমিনুল, ইকরামুল, আতিকুল, সিরাজুল, মিনহাজুল ও বাবুলকে আসামি করে শাহবাগ থানায় মামলা করা হয়। আতিকুল ছাড়া বাকিরা পলাতক। তাঁদের সবাইকে চাকরিচ্যুত করা হয়েছে।