ঢাকা মেডিকেলে বিনা খরচে নাকের চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগে আজ রোববার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক রাইনোপ্লাস্টি সম্মেলন। রাইনোপ্লাস্টি হচ্ছে নাকের গঠনজনিত ত্রুটি সারিয়ে স্বাভাবিক আকৃতি ফিরিয়ে আনার পাশাপাশি অভ্যন্তরীণ নানা সমস্যা সমাধানের শল্যচিকিৎসা। হাসপাতালের নাক-কান-গলা বিভাগ এবং বাংলাদেশ রাইনোলজি সোসাইটির আয়োজনে এ সম্মেলনের সময় বিনা খরচে রোগীদের রাইনোপ্লাস্টি করানোর ব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাদেশ রাইনোলজি সোসাইটির সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক এ এফ মহিউদ্দীন খান বলেন, তাঁর বিভাগে সারা বছরই স্বল্প খরচে রাইনোপ্লাস্টি করানো যায়। বসে যাওয়া, বোঁচা, বাঁকা বা কুঁকড়ে যাওয়া নাক যেমন স্বাভাবিক আকৃতিতে ফিরিয়ে আনা যায়, তেমনি মোটা নাক সরু করতে কিংবা সরু ও বন্ধ নাক প্রসারিত করতেও এ চিকিৎসা দেওয়া হয়ে থাকে।
জন্মগত বিভিন্ন ত্রুটি ছাড়াও নাকে আঘাত পেলে কিংবা বিভিন্ন রকম অবৈজ্ঞানিক চিকিৎসা নেওয়ার কারণে নাকের গঠন বিকৃতি হতে পারে।