ঢাকা মেডিকেলে বোমাসদৃশ বস্তু উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যার দিকে হাসপাতালের বহির্বিভাগের সামনে একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে বাবুপুরা ফাঁড়ির পুলিশ সেখানে গিয়ে জায়গাটি ঘিরে রাখার ব্যবস্থা করে। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে।
বাবুপুরা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, জর্দার কৌটার চারদিকে স্কচটেপ প্যাঁচানো থাকা ওই বস্তুটি ডিবি উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে গেছে।