ঢাকা মেডিকেলের কোয়ার্টারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের পাশে চিকিৎসকদের আবাসস্থলে (কোয়ার্টার) আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। হাসপাতাল সূত্র জানায়, গতকাল শনিবার একটার দিকে পাঁচতলার ডাক্তার কোয়ার্টারের তৃতীয় তলার একটি মালামাল সংরক্ষণ কক্ষে আগুন লাগে। ধোঁয়া দেখে বার্ন ইউনিটের রোগী ও রোগীর স্বজনেরা চিৎকার শুরু করেন। পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।