ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ খুলে দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ মঙ্গলবার ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশের প্রধান ফটক আটকে চিকিৎসাসেবা বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকেরা। পরে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে বিকাল ৪ টাকা ২৫ মিনিটে হাসপাতালের পরিচালক জরুরি বিভাগের প্রথম ফটকটি খুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষ্য, আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২-এর সাততলায় চিকিৎসকদের জন্য নির্ধারিত লিফটে ওঠা নিয়ে ঘটনার সূত্রপাত। ইন্টার্ন চিকিৎসকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে লিফট থেকে নেমে যেতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। ইন্টার্ন চিকিৎসকদের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের দুজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তারা অভিযোগ করেন।

বেলা সোয়া একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে জড়ো হন। সেখানে তাঁরা ভাঙচুর চালান। এ সময় পুলিশ ও আনসারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশের প্রধান ফটক আটকে দেন ইন্টার্ন চিকিৎসকেরা। এতে জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন রোগীরা।