ঢাকা মেডিকেলের নতুন পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। এই হাসপাতালের পরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার এ বিষয়ে দুটি আদেশ জারি করেছে। দুজনকেই প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এঁদের দুজনকেই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এদিকে প্রেষণে থাকা ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর হোসেন মল্লিককে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।