ঢাকা মেডিকেলের নতুন পরিচালক মোস্তাফিজুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। আগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল হক মল্লিক সেনাবাহিনীতে ফিরে গেছেন।জানতে চাইলে নতুন পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি গতকাল পরিচালকের দায়িত্ব বুঝে নিয়েছেন।তিন বছর আগে শহিদুল হক মল্লিক ঢাকা মেডিকেলে পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন। হাসপাতালের তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, শহিদুল হক মল্লিক দায়িত্ব নেওয়ার পর অন্তর্বিভাগ ও বহির্বিভাগে রোগীদের ওষুধ সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়।