ঢাকা মেডিকেলের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেলে অনিয়ম নিয়ে প্রথম আলোতে ১৬, ১৭ ও ১৮ জুলাই প্রকাশিত তিন কিস্তির প্রতিবেদনের প্রতিবাদ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমানের সই করা প্রতিবাদে বলা হয়েছে মিথ্যা, বানোয়াট ও কল্পনাপ্রসূত মনগড়া কাহিনির ওপর ভিত্তি করে প্রতিবেদন করা হয়েছে। তিনি বলেছেন, দশ কোটি টাকার ওষুধ চুরির হিসাব ভুল এবং আবদুর রহিম নামে কোনো ওয়ার্ড বয় নেই।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবাদপত্রে ও প্রথম আলোর সঙ্গে আলোচনার সময় পরিচালক ওষুধ চুরির ঘটনা অস্বীকার করেননি। তিনি বলেছেন, ওষুধ চুরির ছোট ছোট ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে। অর্থাৎ ওষুধ চুরি হয়। এ ক্ষেত্রে প্রথম আলোর প্রতিবেদকেরা যা দেখেছেন তা-ই লিখেছেন। তবে টাকার অঙ্কের হিসাবটি ভুল হয়েছে। সে জন্য আমরা দুঃখিত।
আবদুর রহিম নিজে প্রথম আলোকে বলেছিলেন, তিনি বার্ন ইউনিটে ফারুকের অধীনে কাজ করেন। তার সঙ্গে প্রথম আলোর বার্ন ইউনিটেই কথা হয়।
রোগীর কাছে ওষুধ বিক্রির অভিযোগ ভিত্তিহীন বলেছেন পরিচালক তাঁর চিঠিতে। প্রথম আলোর প্রতিবেদকেরা একাধিক রোগীর সঙ্গে কথা বলেই এ চিত্র পেয়েছেন।