ঢাকা মেডিকেলের শৌচাগারে রোগীর ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের শৌচাগার থেকে এক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ওই রোগীর নাম সখিনা (৩৫)। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলের আশাতলা গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শংকর পাল প্রথম আলোকে বলেন, সখিনা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে এসেছিলেন‘রিকনস্ট্রাকশন সার্জারি’র জন্য।ক্যানসারের যন্ত্রণা তিনি আর সহ্য করতে পারছিলেন না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হোসেন প্রথম আলোকে জানান, সখিনার শরীরে ঘা ছিল। অস্ত্রোপচারের জন্য কয়েক দিন আগে তাঁকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আজ ভোরে বার্ন ইউনিটের চারতলার একটি শৌচাগারে ঝরনার সঙ্গে সখিনার ঝুলন্ত দেহ দেখে পুলিশকে খবর দেন স্বজনেরা। পরে লাশটি উদ্ধার করে পুলিশ।