ঢাকা মেডিকেলের সামনে অগ্নিদগ্ধ যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় অগ্নিদগ্ধ মো. রিপন (১৮) গতকাল রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১৪ ফেব্রুয়ারি অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে রিপন সাংবাদিকদের বলেছিলেন, একটি মেয়েকে তিনি পছন্দ করতেন। মেয়েটির অন্যত্র বিয়ের কথা চলছিল। এ খবর পেয়ে তিনি ভেঙে পড়েন। ১৪ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে তিনি হাসপাতালের ফটকের সামনের রাস্তায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন।তবে স্থানীয় লোকজন জানান, রিপন মাদকাসক্ত ছিলেন। তিনি আগে ঢাকা মেডিকেলের সামনের রাস্তায় ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সে গাড়িচালকের সহকারী হিসেবে কাজ করতেন। কয়েক মাস ধরে তিনি বেকার। হাসপাতালের বার্ন ইউনিট সূত্র জানায়, গতকাল রাত আটটার দিকে রিপন মারা যান। তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।