ঢাকা-মোহনগঞ্জ আন্তনগর ট্রেনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জ পর্যন্ত আন্তনগর ট্রেন চালু, গ্যাস সংযোগসহ মোহনগঞ্জ পৌর এলাকায় পিডিবির আওতাভুক্ত বিদ্যুতের দাবিতে স্থানীয় শহীদ মিনারের সামনে গতকাল শুক্রবার মানববন্ধন পালিত হয়েছে। মোহনগঞ্জ উন্নয়নে নাগরিক আন্দোলনের উদ্যোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এ সময় মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ ইকবাল, আ ক ম শফিকুল হক, মোহনগঞ্জ উন্নয়নে নাগরিক আন্দোলনের আহ্বায়ক সামছুল হক, আলতাফ হোসেন, রইছ মনোরম, ভাইস চেয়ারম্যান জাকিয়া সুলতানা, মহিলা পরিষদের সম্পাদক তাহমিনা সাত্তার, সাংবাদিক জহিরুল আলম শেখ ও এমদাদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। পরে একটি গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নেত্রকোনার বেশির ভাগ সড়কে বেহাল দশা বিরাজ করায় এলাকাবাসী আন্তনগর ট্রেনের দাবিতে লিফলেট বিতরণ, পথসভা, মানববন্ধনের মতো শান্তিপূর্ণ নাগরিক আন্দোলন করে আসছে। নেত্রকোনাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ২০০৯ সালে আন্তনগর ট্রেন চালুর প্রতিশ্রুতির দেন। প্রতিশ্রুতির তিন বছর পেরিয়ে গেলেও ঢাকা-মোহনগঞ্জ রেলপথে আজ অবধি আন্তনগর ট্রেন চালু হয়নি। এতে জনমনে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।