ঢাকা যেকোনো টুর্নামেন্টের আয়োজক হতে প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল তাঁর কার্যালয়ে দেখা করেন আইসিসির সভাপতি অ্যালান আইজাক (প্রধানমন্ত্রীর ডানে)। এ সময় আরও উপস্থিত ছিলেন (বাঁ থেকে) আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, আইসিসির পরিচালক নিল স্পেইট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি ডেভ ক্যামেরন, সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান খাজা (ডান থেকে তৃতীয়), বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার (সর্বডানে) ।  ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইসিসির যেকোনো টুর্নামেন্টের আয়োজক হতে বাংলাদেশ সব সময়ই প্রস্তুত। আইসিসির সভাপতি অ্যালান আইজাক গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হোয়াইক্লিফ ক্যামেরন ডেভ, আইসিসির পরিচালক নেইল স্পেইট, সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ইমরান খাওয়াজা ও আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেটারদের দক্ষতা ও নৈপুণ্য বাড়ানোর জন্য কক্সবাজারে একটি ক্রিকেট একাডেমি গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, তাঁর সরকার শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলাধুলাকেই উৎসাহিত করছে। প্রধানমন্ত্রী বিশেষ অলিম্পিকে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সাফল্যের কথা উল্ল্লেখ করে বলেন, প্রতিবন্ধীদের জন্য সাভারে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হচ্ছে।
আইসিসি প্রেসিডেন্ট অ্যালান এসসেক টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের দর্শকদের ভূয়সী প্রশংসা করে বলেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একটি আকর্ষণীয় ভেন্যু হবে।
আইসিসি প্রেসিডেন্ট বাংলাদেশ মহিলা ক্রিকেট দলেরও প্রশংসা করেন।