ঢাকা-রংপুর মহাসড়কে গণডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বন্দরের বত্রিশমাইল এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে গণডাকাতি হয়েছে। মহাসড়কে গাছ ফেলে কমপক্ষে ১০টি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসে হামলা চালিয়ে দুই লক্ষাধিক টাকাসহ প্রায় ৫০টি মুঠোফোন নিয়ে যায় ডাকাতেরা।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত নয়টার দিকে ১০-১২ জনের একদল হাফপ্যান্ট পরা ডাকাত মহাসড়কে গাছ ফেলে প্রথমে মোটরসাইকেল আরোহী দুজনের কাছ থেকে মুঠোফোন ও দেড় হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় ঘটনাস্থলে রংপুর থেকে গাইবান্ধাগামী মিথিলা পরিবহনসহ কমপক্ষে ১০টি যাত্রীবাহী বাস ও নৈশকোচ আটকা পড়ে। ডাকাতেরা ওই সব বাসে ডাকাতি শুরু করে।