ঢাকা-রংপুর সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-রংপুর মহাসড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল শনিবার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় মহাসড়কের ওপর গড়ে ওঠা ১৬টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মওলা উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন।গত ১১ ফেব্রুয়ারি মহাসড়কের জায়গায় অবৈধ স্থাপনার বিষয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হলে জেলা প্রশাসক কাজী আনোয়ারুল হক গোবিন্দগঞ্জ ও সাদুল্যাপুরের ইউএনওকে অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ দেন।