ফেসবুক গ্রুপ ‘ঢাকা ফুডিজ’ দ্বিতীয়বারের মতো এই আয়োজন করতে যাচ্ছে ‘ঢাকা রেস্টুরেন্ট উইক ২০১৬’। আজ থেকে শুরু হচ্ছে এবারের আয়োজন, চলবে ১৪ মে পর্যন্ত। রাজধানীর বিভিন্ন এলাকার ৬০টি রেস্তোরাঁ এতে অংশ নিচ্ছে। রেস্তোরাঁগুলো হলো অ্যাবসোলিউট থাই, বুখারা ঢাকা, দ্য ডাইনিং রুম, ক্রিমসন কাপ বিডি, ফ্লেইভারস, ফুড রিপাবলিক, হাক্কা ঢাকা, কোবে, ম্যাডশেফ, মকা বিস্ত্রো, নান্দোস, কুয়েঞ্চ, রাইস অ্যান্ড নুডলস, তাড়কা, টেস্ট বাড, টেস্ট অব লংকা, এল তোরো, গ্লাস হাউস ব্রাসিরি, দ্য অলিভস, জাফরান, আমারি ঢাকা, বিবিকিউ বাংলাদেশ, খাজানা, মেরাকি, সাবারো, সল্টজ, আল ফ্রেসকো, সিলান্ত্রো, ক্রিস কার্ডিয়াক গ্রিল, দ্য মেসকুয়েত গ্রিল, নোম্যাডস, জর্জেস ক্যাফে, থাই বিস্ত্রো, ভেনি ভিদি ভিচি, ডোসা এক্সপ্রেস, ক্যাফে থার্টি থ্রি, তাবাক, মিন্ট লিফ, ক্যাফে অ্যাপেলিয়ানো, বিসি বিনস এবং লা মেরিডিয়ান। বিজ্ঞপ্তি।