ঢাকা লিট ফেস্ট
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে রাজধানীর বাংলা একাডেমিতে শুরু হয়েছে তিন দিনের ঢাকা লিট ফেস্ট। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী সাহিত্যিক ভি এস নাইপল। বাইরে পসরা সাজিয়ে বসেছে দেশি-বিদেশি বইয়ের প্রকাশক ও পরিবেশকেরা। ছবিগুলো বৃহস্পতিবার তুলেছেন আবদুস সালাম।

ইংরেজি বইয়ের স্টলে বই দেখছেন বইপ্রেমীরা।

ফিতা কেটে ঢাকা লিট ফেস্টের উদ্বোধন করেন নোবেল বিজয়ী সাহিত্যিক ভি এস নাইপল।

উদ্বোধনের আগে সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নির্দেশনায় সুরের ধারা’র দলীয় সংগীত।

সুরের ধারার শিল্পীদের গানে পরিবেশন করা হয় নৃত্য।

সাহিত্য উৎসবে এসেছেন ছোট-বড় সবাই।

ঢাকা লিট ফেস্টে উৎসবমুখর বাংলা একাডেমি প্রাঙ্গণ।

ঢাকা লিট ফেস্ট চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।