ঢাকা শিশু হাসপাতালের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩১ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত ‘চিকিৎসা চলে নোংরা পরিবেশে’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ করেছে ঢাকা শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি বলেছে, যে ভেড়ার ছবিটি ছাপা হয়েছে, সেটি মৃত নয়। চিকিৎসার কাজে মাইক্রোবায়োলজিতে ভেড়ার সিরাম ব্যবহৃত হয়। প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘ভেড়াটি গর্ভবতী অবস্থায় খাওয়া-দাওয়া সেরে হাসপাতালের একদম পেছনে ঘুমাইতেছিল, যেখানে রোগী বা দর্শনার্থী সাধারণত যায় না।’
প্রতিবেদকের বক্তব্য: শিশু হাসপাতালের একাধিক চিকিৎসক প্রথম আলোকে বলেছেন, সপ্তাহ দুয়েক আগে একটি ভেড়া মারা যাওয়ার পর কয়েক দিন তা পড়ে ছিল। দুর্গন্ধে রোগীরা টিকতে পারছিলেন না। চিকিৎসকেরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। আর ভেড়া পোষার জায়গাটি ৭ ও ৮ নম্বর ওয়ার্ড লাগোয়া। প্রতিবাদপত্রেও ম্যানহোলের বাইরে ময়লা উপচে পড়ার কথা স্বীকার করা হয়েছে। এর আগে প্রথম আলোর সঙ্গে সাক্ষাতের সময় হাসপাতালের উপপরিচালক এইচ এস কে আলমও অপরিচ্ছন্নতার অভিযোগ অস্বীকার করেননি।