ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা গত শনিবার মতিঝিলে সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে অডিট প্রতিবেদন, সম্পূরক বাজেট, হিসাব বিবরণী, চলতি অর্থবছরের বাজেটসহ সমিতির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সমিতির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালকে দ্বিতীয় মেয়াদে একই পদে সর্বসম্মতিক্রমে নিয়োগদানের সিদ্ধান্ত অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।