ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির বিশেষ সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রধান কার্যালয়ে (১০ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল, ঢাকা) গতকাল শনিবার বিকেলে সমিতির এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে৷ সভায় সভাপতিত্ব করেন মোস্তফা কামাল৷ সভায় সমিতির মৃত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত করা হয়৷ সভায় সর্বসম্মতিক্রমে সমিতির ২০১৪-১৫ অর্থবছরের বার্ষিক মূলধন ও রাজস্ব বাজেট এবং ২০১৩-১৪ বছরের সম্পূরক বাজেট অনুমোদিত হয়৷ বিজ্ঞপ্তি৷