ঢাকা সফর 'ফলপ্রসূ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সহযোগিতা এগিয়ে নিতে রাজি হয়েছে। দুই পক্ষের এমন অবস্থানের কারণে তাঁর সাম্প্রতিক ঢাকা সফরকে ‘ফলপ্রসূ’ হিসেবে উল্লেখ করলেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
গতকাল শনিবার নিজের টুইট অ্যাকাউন্টে এ মন্তব্য করেছেন নিশা দেশাই। বাংলাদেশ সফর শেষে নিশা দেশাই শনিবার ওয়াশিংটনে পৌঁছেছেন।
নিশা তাঁর টুইটারে লিখেছেন, ‘বাংলাদেশে ফলপ্রসূ সফর শেষে দেশে ফিরেছি, যেখানে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সহযোগিতা এগিয়ে নিয়েছি। এটা স্পষ্ট যে বাংলাদেশে ধর্ম, সম্প্রদায় ও যৌন আচরণের ধরন নিয়ে বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি রয়েছে। যেসব হত্যাকারী ও সন্ত্রাসী ভীতি ছড়ায় এবং গণতন্ত্র ও মৌলিক স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করে, তাদের প্রতিহত করার ব্যাপারে আমাদের লক্ষ্য অভিন্ন।’
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) কর্মকর্তা জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়ের নৃশংস হত্যাকাণ্ডের পর এ বিষয়ে আলোচনার জন্য গত ৪ মে ঢাকায় আসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।