ঢাকা সমিতির নির্বাচনে হাজি সেলিম সভাপতি মোতালেব মহাসচিব
ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা মহানগর সমিতির (ঢাকা সমিতি) দ্বি-বার্ষিক নির্বাচনে (২০১৪-২০১৬) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হাজি মো. সেলিম সভাপতি এবং আবু মোতালেব মহাসচিব নির্বাচিত হয়েছেন৷ সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্য সদস্যরা হলেন: নাজির হোসেন নাজির, ইসমাইল নওয়াব, আবদুস সালাম, ফজলুর রহমান, মজিবুর রহমান, সরদার ফায়সাল, ইকবাল হোসেন, ফয়েজুর রহমান, মো. ইমরানউদ্দিন, আরিফুর রহমান, মো. হারুন, রিয়াজউদ্দিন বিপ্লব, আলাউদ্দিন মালিক, মো. বাশিরউদ্দিন, মো. হাফিজউদ্দিন, সেলিম মিয়া, দেলোয়ার হোসেন, শহীদ মাহমুদ শহীদুল্লাহ, শাহিদা মোরশেদ, আজিম বখ্শ, আবু হোরায়রা, গোলাম মোহাম্মদ, মো. হানিফ, মো. আফতাবউদ্দিন, আবদুর রশিদ, আনিসুর রহমান, গোলাম মোস্তফা, হাবিবউল্লাহ হাবিব, আমানউল্লাহ আমান, আবদুল হাই, মোক্তার হোসেন, আসলাম মিয়া, মো. রহমতউল্লাহ, আবু সাইদ, ইউসুফ বখ্শ, দীন ইসলাম, ইলিয়াস রশিদ, মো. সেলিম, রাহাত মিতু, আবদুল হালিম, মো. আসলাম, মো. আফসারউদ্দিন, ওয়াহিদুজ্জামান মতি, আওলাদ হোসেন, শরীফ হোসেন, আবদুর রহমান, মো. জিয়াউদ্দিন ও মো. নাসির৷ বিজ্ঞপ্তি৷