ঢাকা সমিতির সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালের এসএসসি, এইচএসসি, আলিম, দাখিল, ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ঢাকার আদি বাসিন্দা শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে ঢাকা মহানগরী সমিতি (ঢাকা সমিতি)।
সংবর্ধনায় ইচ্ছুক ঢাকার আদি বাসিন্দা শিক্ষার্থীদের আবেদনপত্র সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে। ৩০ অক্টোবরের মধ্যে পরীক্ষার সত্যায়িত কপি ও প্রমাণাদি জমা দিয়ে সমিতির নয়াবাজারের কার্যালয় (নওয়াব ইউসুফ মার্কেট, ফ্রেঞ্চ রোড, নয়াবাজার। ফোন: ৭৩৯২৯৭৯) থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। বিজ্ঞপ্তি।