ঢাকা সিএমএইচকে ৫০ লাখ টাকার চেক প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালকে (সিএমএইচ) ৫০ লাখ টাকার চেক দিয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড।গতকাল বুধবার ব্যাংকের ঢাকা সেনানিবাস শাখায় সিএমএইচের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহবুবুল হকের হাতে ওই চেক তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ও ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল আবু বেলা মুহাম্মদ শফিউল হক।সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে সিএমএইচকে এ অনুদান দেওয়া হলো। আইএসপিআর।