ঢাকা সিটি নির্বাচনের নির্দেশনা চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই নির্দেশনা চেয়ে পৃথক দুটি রিট হয়েছে। আজ রোববার ওই রিটের ওপর শুনানি হয়েছে। কাল সোমবার তা আদেশের জন্য রাখা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আলমগীর হোসেন উত্তর সিটি করপোরেশন নিয়ে ও আইনজীবী মোস্তফা আহমেদ দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে রিট আবেদন করেন।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
রিট আবেদনে বলা হয়, ঢাকা সিটি করপোরেশন বিভক্ত হয় ২০১১ সালের ১ ডিসেম্বর। স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইনের ৩৪(১) (ঘ)) অনুযায়ী বিভক্তির তারিখ থেকে ১৮০ দিনের মধ্যে বিভক্ত সিটি করপোরেশনে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ৬০০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের আইন অনুযায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে।
রিট আবেদনে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনার এবং অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে।
পরে আইনজীবী আলমগীর হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, পৃথক দুটি রিটের ওপর শুনানি শেষ হয়েছে। আদালত কাল আদেশের জন্য রেখেছেন।