ঢাকা সিটি নির্বাচনের ব্যাপারে ঈদের পর সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে ঈদুল ফিতরের পর সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচন কমিশনার আবু হাসিফ আজ মঙ্গলবার এ তথ্য জানান।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার আবু হাসিফ বলেন, এখন নির্বাচনের আয়োজন করতে গেলে মাত্র ৩২ দিন সময় আছে। এটা কম সময়। এ ছাড়া ৫৭ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা হালনাগাদ করা নেই। নির্বাচন কবে হবে, এ ব্যাপারে ঈদের পর জানানো হবে।