ঢাকা-সিলচর বাস সার্ভিস শিগগিরই চালু হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলচর বাস সার্ভিস শিগগিরই চালু হচ্ছে। ব্যক্তিগত সফরে বাংলাদেশে থাকা আসামের জনস্বাস্থ্য প্রকৌশলমন্ত্রী গৌতম রায় এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা পিটিআইকে গৌতম রায় টেলিফোনে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-সিলচর বাস সার্ভিস চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বাসভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন গৌতম রায়। বৈঠকে প্রধানমন্ত্রী ত্রিপুরার মহিসান এবং বাংলাদেশের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য শুরুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন বলে জানান গৌতম রায়।গৌতম রায় বলেন, বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশও ত্রিপুরা সীমান্ত দিয়ে বাণিজ্য করার বিষয়ে সম্মত হয়েছে। আর বাস সার্ভিস চালু হলে উভয় দেশই উপকৃত হবে। পিটিআই।