ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় ঘণ্টা পর বিকেল পৌনে পাঁচটায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার বেলা সোয়া তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার মকন্দপুরে এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রামে যাচ্ছিল।

আখাউড়া স্টেশনের লোকোশেড ইনচার্জ মহসীন উদ্দিন ভূইয়া জানান, আখাউড়া স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন নিয়ে ওই ট্রেনের সঙ্গে যুক্ত করা হয়। বিকেল পৌনে পাঁচটার দিকে ট্রেনটি ছেড়ে গেলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।